সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহের মুক্তাগাছা থানার ঘুমন্ত নারীকে ধর্ষণ মামলার পলাতক মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুক্তাগাছা থানার ভাবকির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে র‌্যাব-১৪ এর সদর কোম্পানি জানায়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ মিজান, ৫০, জেলা-ময়মনসিংহ।

র‌্যাব জানায়, ভুক্তভোগী নারী স্বামীর সঙ্গে মুক্তাগাছায় ভাড়া বাসায় থাকতেন। গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে ভুক্তভোগীর স্বামী বাড়িতে গেলে তিনি বাসায় একা ছিলেন। এ সুযোগে রাতে অভিযুক্ত সিলিংয়ের ফাঁকা অংশ দিয়ে ঘরে প্রবেশ করে ধর্ষণ করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ০৬, তারিখ ১৩ জানুয়ারি ২০২৬, ধারা- ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০ (সংশোধনী ২০২৫) ও ৫০৬(২) দণ্ডবিধি।

মামলা রুজুর পর থেকে অভিযুক্ত পলাতক ছিলেন। র‌্যাব-১৪ ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *