সোমবার (২৫ মার্চ ২০২৪খ্রিঃ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৪ উপলক্ষে শহিদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে শহিদদের স্বরণে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নরসিংদী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম মহোদয়।

পুলিশ সুপার বক্তব্যের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। তিনি আরো স্মরণ করেন ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গণহত্যার শিকার সকল শহীদদের । বাঙালি জাতিকে চিরতরে স্তব্ধ করে দেবার উদ্দেশ্যে ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’ নামে নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে গণহত্যা চালায়।

২৫ মার্চ ১৯৭১। রাতে পাকিস্তানি সেনাবাহিনীর একটি গাড়িবহর এসে পৌঁছায় রাজধানীর শান্তিনগরে। লক্ষ্য রাজারবাগ পুলিশ লাইনস্ আক্রমণ। শত্রুসৈন্যরা গাড়ি থেকে নামেন। মুহূর্তেই পুলিশের প্রথম বুলেটটি আঘাত করে এক পাকিস্তানি সৈনিককে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে ওই সৈনিক। শুরু হয় স্বাধীনতার সশস্ত্র প্রতিরোধযুদ্ধ।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, নরসিংদী ড. বদিউল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডারস্ ফোরাম’৭১, নরসিংদী জেলা শাখা জনাব আবদুল মোতালিব পাঠান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *