সামদানি হোসেন বাপ্পি
সোমবার (২৫ মার্চ) গণহত্যা দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে গণহত্যা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জনাব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা প্রশাসক, ময়মনসিংহ এর সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উম্মে সালমা তানজিয়া, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি, মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার), পিপিএম ।
আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছুম আহাম্মদ ভূঞা,বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ; মোঃ ফারুক আহমেদ, সহকারি পুলিশ সুপার,স্টাফ অফিসার টু ডিআইজি,রেঞ্জ ডিআইজি’র কার্যালয় ময়মনসিংহ।
এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিবর্গ,বীর মুক্তিযোদ্ধাগন, স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ সহ বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
