মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগর পুলিশের হাজীরহাট থানা এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ২টার দিকে হাজীরহাট থানাধীন রনচন্ডি চওড়াপাড়া গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন—মোঃ সাদিকুল ইসলাম (৩৫)। তিনি রনচন্ডি চওড়াপাড়া গ্রামের মোঃ আব্দুল মোন্নাফের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি রংপুরের নির্দেশনা অনুযায়ী হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানার একটি দল ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে অভিযান পরিচালনা করছিল। এ সময় নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি মোঃ সাদিকুল ইসলামের অবস্থান শনাক্ত করে তার বসতবাড়িতে অভিযান চালানো হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ একলাছুর রহমান, এসআই (নিরস্ত্র) ফারহান কাজী, এএসআই (নিরস্ত্র) মোঃ সাইফুল ইসলাম ও এএসআই (নিরস্ত্র) মোঃ শাহিনুর রহমানসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সাদিকুল ইসলামের বিরুদ্ধে হাজীরহাট থানার এফআইআর নং-১১/৯৮, তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২৬)-এর ১১(ক)/৩০ ধারায় মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাজীরহাট থানায় নেওয়া হয়েছে।
থানা পুলিশের নিয়মিত অভিযান, ওয়ারেন্ট তামিল এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকায় স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও জোরদার হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
