রবিউল ইসলাম
শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবর্দী উপজেলা(এবি পার্টি) আমার বাংলাদেশ পার্টির আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৭ এপ্রিল  রবিবার শ্রীবর্দী উপজেলার কলাকান্দা গ্রামে বিকেল ৫ টায় এ আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নান্দিনা শেখ আনোয়ার হোসাইন বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান,অধ্যাপক মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ সিদ্দিকী, জেলা সদস্য সচিব সাংবাদিক মোকসিতুর রহমান হীরা, যুগ্ম সদস্য সচিব শাহনাজ পারভীন, শ্রীবরদী উপজেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান, জেলা যুব পার্টির আহবায়ক শাহাদাত হোসেন শিবলু প্রমুখ।

আলোচনা অনুষ্ঠানে নেতারা বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমার বাংলাদেশ পার্টির কর্মসূচি তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।স্বাধীনতাকে অর্থবহ করার জন্য ঘোষণা পত্রের এই মূলনীতি গুলো বাস্তবায়নের জন্য আমার বাংলাদেশ পার্টির কার্যক্রমে  সক্রিয় অংশগ্রহণের আহবান জানান। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *