সামদানি হোসেন বাপ্পি

রবিবার (০৭ এপ্রিল, ২০২৪ খ্রি.) তারিখ সকাল ১০.০০ ঘটিকায় রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহের আয়োজনে অত্রাফিসের কনফারেন্স রুমে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সহকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম (বার), পিপিএম রেঞ্জ অফিসে কর্মরত সকলের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

ডিআইজি বলেন, জনসাধারণকে কাঙ্ক্ষিত সেবা দানের লক্ষ্যে প্রয়োজনীয় সঠিক কর্মপরিবেশ সৃষ্টির জন্য রেঞ্জ ডিআইজি’র কার্যালয় ময়মনসিংহ হতে প্রতিনিয়ত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে। ফোর্সের কল্যাণ, মনোবল বৃদ্ধি, ভালো কাজের স্বীকৃতির স্বরূপ বিভিন্ন প্রণোদনার ব্যবস্থাও নেয়া হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় পবিত্র ইদ-উল-ফিতর এর আনন্দ সকলের সাথে ভাগাভাগি করতে আজ ঈদ উপহার সামগ্রী বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এসময় ঈদ যাত্রায় পুলিশ সদস্যদের সড়ক দুর্ঘটনা এড়াতে ছুটিতে গমনেচ্ছু পুলিশ সদস্যদের মোটর সাইকেল নিজ ইউনিটে রেখে ছুটিতে গমনের বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেন। পরিশেষে সকল পুলিশ সদস্যদের পবিত্র মাহে রমজান এবং অগ্রীম ঈদের শুভেচ্ছা জানান।

এসময় মোঃ ফারুক হোসেন, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); মোঃ ফারুক আহমেদ, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) রেঞ্জ ডিআইজি’র কার্যালয় ময়মনসিংহ মহোদয়গণ ও রেঞ্জ অফিসে কর্মরত অন্যান্য অফিসার-ফোর্স ও সিভিল স্টাফ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *