মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে গভীর রাতে মোবাইল কোর্ট পরিচালনা
করেছে উপজেলা প্রশাসন। অভিযানে দুটি এস্কেভেটর (ভেকু মেশিন) যান্ত্রিকভাবে অকেজো করা হয় এবং দুটি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়েছে।
শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১১টা থেকে রাত ১টা ১০ মিনিট পর্যন্ত উপজেলার সাতবাড়িয়া ও চন্দনমাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস সুমিত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফসলি জমির উর্বর টপসয়েল নষ্ট করে অবৈধভাবে পুকুর খননের অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় দুটি ভেকু মেশিন যান্ত্রিকভাবে অকেজো করা হয় এবং দুটি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়।
এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান জানান, কৃষিজমি ও টপসয়েল রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে রাতভর অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ফসলি জমি রক্ষায় নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *