মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর বাগমারা উপজেলার ১০ নং মাড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তুইয়া বাড়ি গ্রামের রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) এ উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ১০ নং মাড়িয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম।
উদ্বোধনকালে তিনি বলেন, গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই সড়কের সিসি ঢালাই কাজ বাস্তবায়ন করা হচ্ছে, যা স্থানীয় বাসিন্দাদের চলাচলে স্বস্তি এনে দেবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিতরা এ উন্নয়ন কার্যক্রমকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।
