মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর মোহনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর এলাকার মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব অর রশিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এছাড়াও মোহনপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রজেক্ট, স্টার্টআপ আইডিয়া এবং ইনোভেশন প্রদর্শন করে। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং বাস্তবমুখী উদ্যোগ উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তারা শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনে উৎসাহিত করার পাশাপাশি গবেষণা ও উদ্যোক্তা মনোভাব বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতের বাংলাদেশ হবে মেধা, যোগ্যতা, বিজ্ঞানভিত্তিক চেতনা, পারস্পরিক মূল্যবোধ ও সৃজনশীল প্রতিভা বিকাশের বাংলাদেশ।
