সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

৫ হাজার টাকা ধারকে কেন্দ্র করে হত্যা, আশুলিয়া
থেকে আটক

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় দায়েরকৃত চাঞ্চল্যকর লোকমান হোসেন হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মোঃ দীপ্ত ২কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। সিপিএসি, র‌্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

বাদীর বোন রওশনারা আসামি পারুলের কাছে ৫০ টাকা ধার নেন। সময় মতো টাকা ফেরত দিতে না পারায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও গালমন্দ হয়। পরবর্তীতে ধৃত আসামিসহ এজাহারনামীয় অন্যান্য আসামিগণ গত ১ এপ্রিল ২০২৬ রাত অনুমান ৯:২০টায় মুক্তাগাছা থানার বাঁশাটি ইউনিয়নস্থ জগন্নাথবাড়ীতে নিহতের মেয়ের বাড়ীর উঠানে রওশনারা, মীম এবং নিহত লোকমান হোসেনদেরকে এলোপাথারি মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে।

নিহত লোকমানকে দ্রুত মুক্তাগাছা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-০৪, তারিখ- ৪ এপ্রিল ২০২৬, ধারা: ১৪৩/৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩০২/১৪/৩৪ পেনাল কোড।

ঘটনার পর থেকেই হত্যা মামলার প্রধান অভিযুক্তরা আত্মগোপনে চলে যায় এবং এলাকা ছেড়ে পালিয়ে যায়। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর র‌্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসি, র‌্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল ১ জুন ২০২৬ রাত অনুমান ৮:৪৫টায় সিপিসি-২, র‌্যাব-৪, নবীনগর, ঢাকার সহায়তায় ঢাকা জেলার আশুলিয়া থানার জিরানী পুকুর পাড় এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার আসামি মোঃ দীপ্ত ২, জেলা-ময়মনসিংহকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১৪ জানিয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *