মিঠামইন প্রতিনিধি
কিশোরগঞ্জে মিঠামইন উপজেলার ঘাগড়া আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনোর রশিদ কর্তৃক বিদ্যালয়ের ড্রেস মেকিং ফিরোজা খাতুনের সাথে অমানবিক আচরণ সম্পর্কিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত অনুষ্ঠিত হয়েছে।আনুষ্ঠানিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার গেছে বলে জানা গেছে।
জানা গেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনুর রশিদের বিরুদ্ধে অমানবিক আচরণ সম্পর্কিত অভিযোগ আনেন বিদ্যালয়ের ড্রেস মেকিং ফিরোজা খাতুন। সম্প্রতি তিনি ন্যায় বিচারের দাবিতে মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর অভিযোগ দায়ের করলে গত ২৯ জুলাই বিষয়টি তদন্ত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাজাহান সিরাজ । ওই সময় তিনি অভিযোগের ভিত্তিতে বিদ্যালয়ে গিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং বিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্র দেখেন। । তদন্ত শেষে তিনি প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানান।
তদন্তের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা শুরু হয়। অভিভাবক ও স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা বলছেন, শিক্ষার পরিবেশ ফেরাতে এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
এ বিষয়ে অভিভাবকদের একজন বলেন, আমরা চাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত আসুক। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ প্রমাণিত হয়েছে, তার জন্য বিভাগীয় ব্যবস্থা নেওয়া হোক।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন অভিযোগের বিষয় সত্য না।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এমন ঘটনায় দ্রুত ও স্বচ্ছ সিদ্ধান্ত না এলে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হবে এবং শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে।
