মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
মাঠ পর্যায়ে সার সরবরাহ নিশ্চিত করা এবং সার ব্যবস্থাপনা কার্যকর ও জোরদার করার লক্ষ্যে রাজশাহীতে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট ২০২৬) রাজশাহী বিভাগীয় প্রশাসনের উদ্যোগে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ সেলিম খান। তিনি তাঁর বক্তব্যে সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা, কৃত্রিম সংকট রোধ এবং কৃষকের দোরগোড়ায় সঠিক সময়ে সার পৌঁছে দিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি কঠোর দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ আব্দুর রহিম। তিনি মাঠ পর্যায়ে তদারকি বৃদ্ধি এবং কৃষি কর্মকর্তাদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
রাজশাহী বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ সভায় সভাপতিত্ব করেন।
সভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের কৃষি কর্মকর্তা, সার ডিলার এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বর্তমান কৃষি মৌসুমে সারের সার্বিক চাহিদা, মজুদ পরিস্থিতি এবং সুষম সার ব্যবহার নিশ্চিতে বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *