মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর পুঠিয়া পৌরসভার উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
অভিযান চলাকালে সড়ক, ড্রেন ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি পৌরবাসীকে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সচেতন করা হচ্ছে।
এ বিষয়ে পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা শুধু পৌর কর্তৃপক্ষের একার দায়িত্ব নয়; এ কাজে স্থানীয় জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে পুঠিয়াকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনার পাশাপাশি নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
পৌরসভার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনার পাশাপাশি পৌর এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *