সামদানি হোসেন বাপ্পি

সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহের পৃথক তিনটি অভিযানে ৯২ পিস ইয়াবাসহ এক মাদককারবারি, এক ধর্ষণ মামলার আসামি এবং হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে মাদক উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার এবং অপরাধ দমনে সফলতা অর্জন করা হয়েছে।

প্রথম অভিযানে ১৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ত্রিশাল উপজেলার ধলাবাজার ব্রহ্মপুত্র নদ এলাকায় অভিযান চালিয়ে সজিব ফকির (৪২) নামে এক মাদককারবারিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৯২ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

দ্বিতীয় অভিযানে একই দিন রাত ৮টা ২০ মিনিটে গফরগাঁও উপজেলার শিলাসি এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি মীর তামজিদ (১৮)কে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, ভুক্তভোগী ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণ করে একাধিকবার ধর্ষণের অভিযোগে ঢাকার উত্তরখান থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

তৃতীয় অভিযানে রাত ৯টা ২০ মিনিটে র‍্যাব-১-এর সহযোগিতায় ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার ২০১৬ সালের হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আকমল আলী (৩২)কে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত তিন আসামি এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *