মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
১৬ আগষ্ট ১৯.৩০ ঘটিকায় পুলিশ সুপার, নওগাঁ স্যারের দিক নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম থানা এলাকার ৪নং নিয়ামতপুর ইউনিয়নের মহিষকুড়ি হটাৎপাড়া গ্রামের একটি বসতবাড়ীতে অভিযান চালিয়ে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০১জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামীর নাম ১।মো: শাহজামাল(৪১), পিতা-মৃত খয়বর আলী, সাং- মহিষকুড়ি , থানা- নিয়ামতপুর, জেলা- নওগা বলে জানা যায়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উক্ত ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের কথা স্বীকার করে। এ সংক্রান্তে নিয়ামতপুর থানা, নওগাঁয় ০১ টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
