সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ত্রিশাল থানার চুরি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ উজ্জালকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
সিপিএসি, র্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৪ মে রাত ৯টা ৩০ মিনিটে সিপিসি-৩, র্যাব-১, নারায়ণগঞ্জ পূর্বাচল ক্যাম্পের সহায়তায় গাজীপুরের পূবাইল থানার মীরের বাজার এলাকায় অভিযান চালায়।
অভিযানে ত্রিশাল থানার চুরি মামলা নং-১২(০৪)১৪, ধারা-৩৮০ পেনাল কোডের রায়ে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ উজ্জাল, ২৫, কে গ্রেপ্তার করা হয়। তিনি ময়মনসিংহের ত্রিশাল থানার নওধার ভাংতি এলাকার মৃত ফজলুল হকের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে নাম-পরিচয় গোপন করে পলাতক জীবনযাপন করছিলেন।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওয়ারেন্ট তামিলকারী অফিসারের কাছে হস্তান্তর করা হয়েছে।
