মোরশেদ মিয়া
গাইবান্ধা প্রতিনিধি

জামায়াত-শিবিরের সন্ত্রাসী হামলায় আহত পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সামাদ মণ্ডল, গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন এবং পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামিম রেজাকে দেখতে হাসপাতালে যান গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক।
হামলায় গুরুতর আহত তিন নেতাকে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালে গিয়ে অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক আহত নেতাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *