মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা  প্রতিনিধি

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর বাজারে সরকারি জমি দখল করে ইটের গাঁথুনি দিয়ে ৮টি পাকা দোকান নির্মাণের অভিযোগ উঠেছে খান স্টোরের মালিক হাসান খান–এর বিরুদ্ধে। বিষয়টি স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

সাংবাদিকদের একটি টিম সরেজমিনে উলপুর বাজার পরিদর্শনে গেলে অভিযুক্ত হাসান খানকে সেখানে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে মোহাম্মদ মুহসীন শেখ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, উলপুর ইউনিয়ন ভূমি অফিস, সাংবাদিকদের জানান—

“অফিস থেকে একাধিকবার নোটিশ দেওয়ার পরও হাসান খান নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। খুব দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে অবৈধ নির্মাণ অপসারণ করা হবে।”

স্থানীয়রা জানান, সরকারি জমি দখল করে দোকান নির্মাণের ফলে বাজারের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং ভবিষ্যতে আরও দখলবাজির ঝুঁকি তৈরি হচ্ছে। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনায় প্রশাসনের দ্রুত পদক্ষেপের আশ্বাস থাকলেও বাস্তবায়ন কতটা কার্যকর হয়—সেদিকে নজর রাখছে এলাকাবাসী। সরকারি জমি রক্ষায় আইন প্রয়োগে শৈথিল্য দেখানো হলে এমন দখলদারিত্ব আরও বাড়বে—এমন আশঙ্কাও করছেন সচেতন মহল।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *