লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট জেলা পুলিশ সুপার শাহনাজ বেগম এর দিক নির্দেশনায় ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি ) মুক্তারুল আলম এর নেতৃত্বে ৫ ই আগস্ট ২০২৬ বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টায় একটি চৌকসটিম বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে অত্র ক্ষেতলাল উপজেলার বিভিন্ন স্থান থেকে ৫ জন জুয়ারুকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে মামলা দিয়ে পরের দিন বৃহস্পতিবার তাদেরকে জয়পুরহাট কোর্টে পাঠানো হয়েছে। ৬ ই আগস্ট (২০২৬) বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার এর
দিক নির্দেশনায় ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহিদ ও এস আই মন্টু তারা কয়েকজন সঙ্গীয় ফোর্সকে সাথে নিয়ে উল্লেখিত ক্ষেতলাল পৌর এলাকা বটতলী নামাক বাসস্ট্যান্ড এলাকা থেকে বিকেল প্রায় পৌনে ৪ টায় মাদকসম্রাট আবু কায়েস রুবেলকে এবং মাদক ব্যবসায়ী তার স্ত্রী সুরভীকে ৪৬ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ বাসস্ট্যান্ড চত্বর এলাকা থেকে আটক করে থানায় নিয়ে এসে তাদের বিরুদ্ধে মাদক বিরোধী মামলা দিয়ে জয়পুরহাট কোর্টে প্রেরণ করা হয়েছে। এ খবরটি নিশ্চিত হওয়া গেছে উক্ত ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ ( ওসি) মুক্তারুল আলমের কাছ থেকে ।এছাড়াও তিনি জানান কালাই ,ক্ষেতলাল আক্কেলপুর, জয়পুরহাট ২ আসনের এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মাননীয় প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী মহোদয়ে নির্দেশ মাদক, জুয়া মুক্ত এলাকা চাই এমন কথার ভিত্তিতে এবং আমার পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনা অনুযায়ী মাদক ,জুয়ার বিরুদ্ধে আমার অভিযান চলছে। এলাকা থেকে মাদক, জুয়া মুক্ত না করা পর্যন্ত আমার অভিযান অবিরাম চলমান থাকবে।
