মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন আলমনগর খামারপাড়া নোয়াখালীপট্টি এলাকায় বিশেষ অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বিকেলে আরপিএমপি কোতয়ালী থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে আলমনগর খামারপাড়া নোয়াখালীপট্টি এলাকার বাসিন্দা মোছাঃ রেখা বেগম (৪৮)-কে আটক করা হয়।
পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) এর সার্বিক সহযোগিতায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ শাহীনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে রেখা বেগমকে তার বাসার সামনে কাঁচা রাস্তার উপর থেকে হাতেনাতে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার কাছ থেকে ৫ পিস হালকা কমলা রঙের কথিত ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৭০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মোট ওজন প্রায় ০.৫০ গ্রাম এবং প্রতিটির আনুমানিক মূল্য ৩০০ টাকা হিসেবে মোট মূল্য প্রায় ১,৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, আসামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *