লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই পৌরসভা সদর পাঁচশিরা নামক বাজারে ১ টি বেকারি এবং উক্ত উপজেলার উদয়পুর ইউনিয়নের নুনুজ বাজারে ৩ টি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ধারা অনুযায়ী ৪ টি মামলায় ৯ হাজার ৫ শত টাকা এবং পেট্রোলিয়াম আইনে ১ টি মামলায় ১ হাজার ৫ শত টাকা, ধূমপান তামাক জাত পুণ্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলায় ৫ শত টাকা। সর্বমোট ১১ হাজার ৫ শত টাকা ২৬ শে আগস্ট ২০২৫ মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে উল্লেখিত কয়েকটি দোকান থেকে জরিমানা আদায় করা হয়।ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান। তার সাথে ছিলেন আনসার ও ভিডিপি সদস্য এবং কালাই থানা পুলিশ ও সাংবাদিক।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *