লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
কালাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৭ শে আগস্ট ২০২৫ বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে২০২৫ – ২০২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ – ২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান যৌথভাবে শুভ উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান ও উপজেলা কৃষি অফিসার জনাব হারুনুর রশিদ। উদ্বোধনের পর উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান মহোদয় তিনি সংক্ষিপ্ত বক্তব্যের মাঝে বলেন আগে ভেবেছিলাম কালাইয়ের মাটিতে শুধু কালাই চাষ করা হয়।কিন্তু এখানে এসে দেখি এর বিপরীত কালাইয়ের মাটিতে কালাই চাষ করা হয় না। তাস করা হয় আলু আর ধান, য়া কালাইয়ের প্রাণ। তবে মাসকলাই চাষ করার জন্য কৃষকদের পরামর্শ দিয়ে উদ্বুদ্ধ করে বলেন মাসকলাই লাভজনক ফসল অল্প খরচে উৎপাদন বেশি এবং অভাবনীয় ফলন বৃদ্ধি পায় যা কল্পনা করে ভাবা যায় না। কৃষকদের মাসকলাই চাষ করার জন্য আহ্বান জানিয়ে এবং সুযোগ-সুবিধার প্রদানের কথা বলিয়ে তিনি বক্তব্য শেষ করেন। এরপর উপজেলা কৃষি অফিসার হারুনুর রশিদ বক্তব্যের মাধ্যমে তিনি জানান মাসকলাই উৎপাদনে কৃষকদের চাহিদা মত যতটুকু বীজ এবং রাসায়নিক সার প্রয়োজন ততটুকু কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদান করা হবে। কৃষকদের এমন নগদ আশ্বাস দিয়ে তিনি বক্তব্য শেষ করেন।এ সময় উপজেলা কৃষি অফিসের কর্মচারী, সরকারি বিভিন্ন শাখার কর্মকর্তা,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরিশেষে কালাই পৌরসভা সহ অত্র উপজেলার পাঁচ ইউনিয়নের বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। ১ জন চাষীর ক্ষেত্রে ১ বিঘা জমির জন্য ৫ কেজি মাসকালাইনবীজ,ডিএপি সার বিঘা প্রতি ১০ কেজি এবং এমওপি স্যার ৫ কেজি। তারপর তিনি আরো জানান বীজ ও রাসায়নিক সার কৃষকদের প্রয়োজন হয়।তাহলে উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে কৃষকদের চাহিদা মেটানো হবে ।
