বুলবুল আহমেদ
নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোনার সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের কাগজিপাড়া গ্রামে ছাগলে গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে এক অসহায় বৃদ্ধা মা ও তার মেয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত শাহজাহানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ মে বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে শাহজাহান ক্ষিপ্ত হয়ে বৃদ্ধা মা ও তার মেয়েকে মারধর করে। হামলায় তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সরেজমিনে কাগজিপাড়া ও আশপাশের এলাকার অর্ধশতাধিক মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত শাহজাহানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জুয়া ও মাদকাসক্তির অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, তিনি প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ ও মারামারিতে জড়িয়ে পড়েন। তার কারণে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে বলেও অভিযোগ করেন অনেকে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, “শাহজাহানের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ। তার বিরুদ্ধে বহুবার অভিযোগ উঠলেও তার উপর কোন বিচার শালিশ করলে সে শালিশে উপস্থিত থাকে না।
বিচার অমান্য করে সে ধাপিয়ে বেড়ায়।

এ ঘটনায় এলাকাবাসী দ্রুত অপরাধি শাহজাহানের বিরুদ্ধে আনিত অভিযোগ সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *