হিজলা (বরিশাল) প্রতিনিধি
বরিশালের হিজলা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১০২ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন মুন্সি নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক দেলোয়ার হোসেন উপজেলার লেমুয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান-এর নির্দেশনায় পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে লেমুয়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক কেনাবেচার সময় দেলোয়ার হোসেন মুন্সিকে হাতেনাতে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০২ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের টিম সফল অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হিজলা উপজেলাকে মাদক মুক্ত করতে পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
