আশেক মাহমুদ শাকিল
বিশেষ প্রতিনিধি

হালুয়াঘাট হাদিসের মোড়ে অজ্ঞান পার্টির কবলে মুরুব্বি, ৪০ হাজার টাকা ছিনতাই
হালুয়াঘাট হাদিসের মোড় এলাকায় ঘটেছে অজ্ঞান পার্টির একটি চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, এক মুরুব্বি ব্যাংক থেকে টাকা উঠিয়ে হাদিসের মোড় পার হয়ে প্রায় দুই মিনিট পথ হাঁটার পর অজ্ঞান পার্টির সদস্যদের কবলে পড়েন। মুহূর্তের মধ্যে তার কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ।

হালুয়াঘাট ও আশপাশের এলাকার সকলকে টাকা-পয়সা লেনদেন বা বহন করার সময় বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *