মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর হাজীরহাট থানা এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) হাজীরহাট থানা পুলিশ।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ২টার দিকে হাজীরহাট থানাধীন জগদীশপুর শাহপাড়া এলাকায় আসামির নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মোঃ আপেল মিয়া। তিনি জগদীশপুর শাহপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে এনজিআর-৪২/২৩ (হাজীঃ) মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মহোদয়ের নির্দেশনায় এবং হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুস সালাম মিয়ার নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মোঃ শাহীনুর রহমান ও এএসআই (নিরস্ত্র) মোঃ সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল অংশ নেয়। অভিযানকালে নিজ বাড়ি থেকে ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ আপেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের নিয়মিত অভিযান, ওয়ারেন্ট তামিল এবং অপরাধ দমনে এমন তৎপরতা জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে রাতের আঁধারে দায়িত্বশীলতার সঙ্গে অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আসামিকে আইনের আওতায় আনায় হাজীরহাট থানা পুলিশের এ উদ্যোগ প্রশংসনীয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও এলাকার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *