রাজশাহীর ০২ নং ঘাসি গ্রাম ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ ডালিম উদ্দিন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সম্প্রতি প্রকাশিত এক শুভেচ্ছা ব্যানারে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
ব্যানারে উল্লেখ করা হয়, “দুঃসময়ে যেমন পাশে ছিলাম, বর্তমান ও ভবিষ্যতেও সকলের পাশে থাকবো ইনশাআল্লাহ।” এছাড়াও ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের আহ্বান জানান তিনি।
মোঃ ডালিম উদ্দিন বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগের মহিমায় উজ্জ্বল। এই ঈদ সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এটাই প্রত্যাশা। তিনি ০২ নং ঘাসি গ্রাম ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে মোঃ ডালিম উদ্দিনের এই শুভেচ্ছা বার্তা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
