মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে ট্রেনের ধাক্কায় হাসিনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে ২০২৬) সকালে মহানগরীর গৌরহাঙ্গা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিনা বেগমের বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান।
পুলিশ সূত্রে জানা যায়, হাসিনা বেগম তার মেয়ের বাড়িতে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায় অবস্থান করছিলেন। নাতনির অসুস্থতার কারণে প্রায় ১৫ দিন আগে তিনি সেখানে আসেন। বুধবার সকালে নিজ বাড়ি সাতক্ষীরায় ফেরার উদ্দেশ্যে রওনা দেন।
পথিমধ্যে গৌরহাঙ্গা রেলগেট পার হওয়ার সময় অসতর্কতাবশত চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে খুলনাগামী ডাউন লোকাল মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *