সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

আগামী ২৩ মে শনিবার কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ময়মনসিংহের ত্রিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন উপলক্ষে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে আজ বুধবার দুপুর ১২টায় অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া ও ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ আবদুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার ত্রিশাল সার্কেল এস এম হাসান ইস্রাফীল, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ কর্মকর্তারা ভেন্যুর নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখেন। অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *