সামদানি হোসেন বাপ্পী

রাজবাড়ী সদর থানায় দায়ের হওয়া এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের মামলার প্রধান আসামি উমর ফারুক শেখ (২১)কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।
র‌্যাব সূত্রে জানা যায়, নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাজবাড়ী জেলার বাসিন্দা ও মামলার প্রধান অভিযুক্ত উমর ফারুক শেখকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ভুক্তভোগী (১৮) স্থানীয় একটি বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। অভিযোগ রয়েছে, গত ১১ মে দুপুরে পরীক্ষা শেষে অভিযুক্ত তাকে মায়ের সঙ্গে দেখা করানোর কথা বলে একটি অটোরিকশায় করে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর সম্মতি ছাড়া তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে গত ২৪ জুন রাজবাড়ী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন (মামলা নং-৪৩)। মামলার পর থেকে অভিযুক্ত দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *