মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর কোতয়ালী থানা পুলিশের রাত্রীকালীন টহল অভিযানে মাদকদ্রব্য সেবনের উদ্দেশ্যে অবস্থানের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) রাতে কোতয়ালী থানাধীন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) রংপুর মেট্রোপলিটন পুলিশের নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় টহল ডিউটি পরিচালনা করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ মশিয়ার রহমান (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মশিয়ার রহমানের বাড়ি রংপুর মহানগরীর হাজিরহাট থানার উত্তর চওড়াপাড়া এলাকায়। তিনি মোঃ মমতাজ আলীর ছেলে।
এ ঘটনায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ৯০ ধারায় একটি নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে। আটক ব্যক্তিকে যথাসময়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, কোতয়ালী থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *