মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর হাজীরহাট থানা এলাকায় অভিযান চালিয়ে একটি মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) রাত ১১টা ২০ মিনিটে হাজীরহাট থানাধীন রনচন্ডি বায়পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন শ্রী রবি চন্দ্র রায় (৩৪)। তিনি রনচন্ডি বায়পাড়া এলাকার ময়েন চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), রংপুর মেট্রোপলিটন পুলিশের নির্দেশনায় অফিসার ইনচার্জের নেতৃত্বে হাজীরহাট থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হাজীরহাট থানায় দায়ের করা মামলা নং-১২/৪২, তারিখ ২২ মে ২০২৬ এর অধীনে পেনাল কোডের ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৩৫৪/৫০৬/১১৪ ধারায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পরে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হয়। পুলিশের দাবি, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *