মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় সংঘটিত চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব খাসবাগ এলাকার বাসিন্দা মো. শাহাদত ইসলাম গত ৬ জুন কোতয়ালী থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, একই দিন সকাল ১০টার দিকে তার মালিকানাধীন ইসলাম ছাত্রাবাস থেকে একটি টিউবওয়েল, একটি কালো রঙের প্লাস্টিকের পাগলু ফ্যান এবং পানির পাম্পের অটো সুইচসহ প্রায় ১০ হাত বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৫ হাজার ৫০০ টাকা।
মামলা রুজুর পর তদন্তভার গ্রহণ করেন এসআই মশিউর রহমান। উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এবং সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন)-এর নির্দেশনায় অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযানে মামলার এজাহারভুক্ত আসামি মো. লিখন (২০), পিতা-মো. আব্দুল মজিদ, পূর্ব খাসবাগ, মাহিগঞ্জ, রংপুরকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি হওয়া টিউবওয়েল, ফ্যান ও বৈদ্যুতিক তার উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কোতয়ালী থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *