মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
মাদকাসক্তির ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠারে করণীয় নির্ধারণে গোপালগঞ্জে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা সম্মেলন কক্ষ’-এ জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন কবির এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নবী নেওয়াজ।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা, পারিবারিক মূল্যবোধ এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা সভায় মাদকাসক্তির ভয়াবহ পরিণতি, ব্যক্তি ও পারিবারিক জীবনে এর নেতিবাচক প্রভাব এবং সমাজ থেকে মাদক নির্মূলে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ ছাড়া মাদক প্রতিরোধ সম্ভব নয় বলেও মত দেন বক্তারা।
এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন, গোপালগঞ্জ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *