মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের সদর উপজেলার ডুমদিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধার করেছে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকুনুজ্জামান বলেন, মহাসড়কের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।

ওসি আরও বলেন, নিহত নারীর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পুলিশ জানায়, ঘটনাটির প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। পরিচয় শনাক্তের পর মৃত্যুর পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *