মো: সজিব আল হাসান
নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং প্রযুক্তিনির্ভর নাগরিক সেবা নিশ্চিত করতে ময়মনসিংহে “Citizen Hub” নামে একটি নাগরিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডকে প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও পরিকল্পিত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে Citizen Hub-এর পক্ষ থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কাছে প্রশাসনিক সহযোগিতা চেয়ে আবেদন করা হয়েছে। একই সঙ্গে পরিবেশ উন্নয়নের অংশ হিসেবে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের জন্যও প্রশাসনের সম্মতি ও উপস্থিতি কামনা করা হয়েছে।
উদ্যোগটির পরিকল্পনা টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs), ডিজিটাল নাগরিক সেবা এবং পরিবেশ সংরক্ষণ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানানো হয়েছে।
প্রস্তাবিত কার্যক্রমের মধ্যে রয়েছে প্রযুক্তিনির্ভর নাগরিক সেবা চালু, ই-ওয়েস্ট ব্যবস্থাপনা, ব্রহ্মপুত্র নদ তীরবর্তী সবুজায়ন, নগর কৃষি, সোলার স্ট্রিট লাইট স্থাপন এবং যুব উন্নয়ন কার্যক্রম।
এছাড়া Citizen Innovation Lab, Smart Ward Digital Dashboard, Citizen Data Platform এবং Youth Volunteer Network গঠনের মতো উদ্ভাবনী উদ্যোগও বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
Citizen Hub-এর পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, প্রশাসনের সহযোগিতা ও নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে ময়মনসিংহকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর নগরীতে রূপান্তর করা সম্ভব হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *