মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহী, ১২ মার্চ ২০২৬:
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১টার দিকে রাজশাহী নগরীর হেতেমখাঁ এলাকায় অবস্থিত নেসকোর প্রধান কার্যালয়ের সামনে “রাজশাহীর সর্বস্তরের জনগণ” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহীতে প্রতিষ্ঠিত নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির প্রধান কার্যালয় অন্য জেলায় স্থানান্তরের সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজশাহী অঞ্চলের মানুষের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায়ও নানা জটিলতা সৃষ্টি হবে।
বক্তারা আরও বলেন, নেসকো রাজশাহী অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এর প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকা যৌক্তিক। হেড অফিস অন্যত্র সরিয়ে নেওয়া হলে এই অঞ্চলের উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়বে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান। একই সঙ্গে তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে রাজশাহীতেই নেসকোর প্রধান কার্যালয় বহাল রাখার দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির আহ্বায়ক শামসুল হোসেন মিলু, রাজশাহী নেসকো শ্রমিকদলের সভাপতি শরিফুল ইসলাম, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসিবুল ইসলাম, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির প্রচার সম্পাদক মতিউর রহমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে প্রয়োজন হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *