লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ১২ ই মার্চ ২০২৬ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা এর সভাপতিত্বে ২০২৫ – ২০২৬ অর্থবছরে সরকারি যাকাত ফান্ডে আদায়কৃত টাকা উক্ত কালাই উপজেলার বিভিন্ন এলাকার গরিব,দুঃখী , অসহায় মানুষদের মাঝে ১ লক্ষ ১৮ হাজার ১ শত ৬০ টাকা বিতরণ করা হয়। এ সময় উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড অফিসার ও যাকাত বিতরণ কমিটির সদস্য সচিব গোলাম রব্বানী, সদস্য কালাই বাস স্ট্যান্ড আহলে মসজিদের খতিব মাওলানা নসেলিম রেজা , ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার শাহজাহান আলী মোল্লা ও উপজেলা মডেল মসজিদের খাদেম শামীম, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী অত্র যাকাত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরিশেষ সমাপনী বক্তব্যে টাকার চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতি ইউএনও মহোদয় যাকাত গ্রহীতাদের টাকাগুলো দিয়ে ছাগল ক্রয় করে পালন অথবা দোকান করে সুন্দরভাবে জীবন কাটানোর কথা বলিয়ে তিনি চেক বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *