স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শরীফ মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শরীফ মিয়া চরনিলক্ষিয়া ইউনিয়নের নূরুল ইসলামের ছেলে।

কোতোয়ালি মডেল থানার সাব ইন্সপেক্টর (এসআই)
মোঃ সাফায়েত হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স সহ নগরীর পাটগুদাম ব্রীজ মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কামরুল হাসান এর সার্বিক দিকনির্দেশনায় জেলাব্যাপী মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে এসআই
মোঃ সাফায়েত হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স সহ পুলিশের একটি দল নগরীর পাটগুদাম ব্রীজ মোড়ে অভিযান চালিয়ে শরীফ মিয়াকে আটক করে তাকে তল্লাশি চালিয়ে তার হেফাজতে থাকা ৩ কেজি গাঁজা উদ্ধার করে।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শিবিরুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৩কেজি গাঁজাসহ আসামিকে হাতেনাতে আটক করা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে পুলিশ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *