সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পৃথক তিনটি অভিযানে ৪ কেজি গাঁজা, ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ এবং ডিবির ওসি দক্ষিণ ওসি উত্তরের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানে ২০ মে রাত ৮টা ২০ মিনিটে কোতোয়ালী মডেল থানার শম্ভুগঞ্জ এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ মোঃ জিয়াউর রহমান, ৪০, ও মোঃ কাইয়ুম হোসেন, ৩৭, কে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ টাকা।

দ্বিতীয় অভিযানে একই দিন রাত ১০টা ৫ মিনিটে চর ঈশ্বরদিয়া এলাকা থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আলী আজগর, ২৪, ও বাপ্পী মিয়া, ২৮, কে গ্রেপ্তার করা হয়। ইয়াবার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।

তৃতীয় অভিযানে ২১ মে সকাল ৬টা ৩০ মিনিটে খাগডহর এলাকা থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ শাহীন আলম, ৩৮, কে গ্রেপ্তার করা হয়। ট্যাবলেটের আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পৃথক মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত ছিল। চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *