সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

নেত্রকোনার মদন থানার শ্রীধরপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহের সদর কোম্পানি।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মদন থানার বালী বাজারস্থ শ্রীধরপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাবের আভিযানিক দল।

অভিযানকালে গাঁজা বিক্রয়রত অবস্থায় মোছাঃ শিমা আক্তার (৩১), জেলা-নেত্রকোনাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তিনি তার হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন।

তার দেওয়া তথ্য ও দেখানো মতে একটি কার্টুনের ভিতর থেকে বিশেষভাবে রক্ষিত ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত শিমা আক্তার দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত মাদককারবারিকে আলামতসহ মদন থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৪, ময়মনসিংহ জানায়, বাংলাদেশকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাস্তবায়নে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *