মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুরে টিকিট কালোবাজারির অভিযোগে ৩ জন গ্রেফতার
রংপুর: ঈদকে সামনে রেখে বাসের টিকিট কালোবাজারি ও অতিরিক্ত ভাড়া আদায় রোধে বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে তাজহাট থানা পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) সূত্রে জানা যায়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে জনসাধারণের ভোগান্তি নিরসন এবং টিকিট কালোবাজারি প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নগরীর মর্ডান মোড় এলাকায় ঢাকাগামী বাসের টিকিট কালোবাজারির মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়ের সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কবির মিয়া (৪৩), এনামুল (৩২) ও টিটল (৫০)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিবহনের টিকিট সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রি করে সাধারণ যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করে আসছিল বলে স্বীকার করেছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড ও সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করে এমন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *