মো: আল ইমরান
স্টাফ রিপোর্টার

নেত্রকোনা জেলার পূর্বধলা থানায় মাদক,ইভটিজিং,চুরি,ডাকাতি ছিনতাই,সন্ত্রাস, চোরা চালান,অনলাইন জুয়া,বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ আগস্ট/২৬) বেলা তিন ঘটিকার সময় উপজেলার গোহালাকান্দা বিটের ১১ নং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার। সভাপতিত্ব করেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
সঞ্চালনা করেন শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেন্টু মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সজল কুমার সরকার মাদক,জুয়া
,চোরাচালান,সন্ত্রাস,চুরি,ডাকাতি,ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলতে এলাকাবাসীকে আহ্বান জানান।পাশা পাশি তিনি উঠতি বয়সের ছেলেমেয়েদের বিভিন্ন অপরাধ ও ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সচেতন ভূমিকা রাখার পরামর্শ ও দেন।

এ সময় উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক এবং সাবেক অত্র পরিষদের চেয়ারম্যান ফকির মো: ছায়েদ আল মামুন শহীদ, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা বাচ্চু, গোহালাকান্দা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক,ইউপি সদস্যবৃন্দ,গ্রাম পুলিশ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো: সালমান রহমান পল্লব,পরিষদের সচিব ইশরাক হোসেন,উদ্যোক্তা সাদ্দাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মতবিনিময়কালে স্থানীয় এলাকাবাসী শ্যামগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

অতিরিক্ত পুলিশ সুপার এলাকাবাসীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে শ্যামগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানোর জন্য শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেন্টু মিয়া ও পূর্বধলা থানার (ও,সি) আবদুল্লাহ আল মামুনকে নির্দেশ দেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *