আরিফ রব্বানী
ময়মনসিংহ
ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে ত্রিশাল উপজেলার মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে ত্রিশালের বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়েছেন।

রবিবার (৯মে) সন্ধ্যায় নগরীর কাচারী রোডস্থ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এনসিপিতে যোগদানকারীদের মধ্যে- কনটেন্ট ক্রিয়েটর, শিক্ষক- ব্যবসায়ীদের পাশাপাশি বিভিন্ন দল থেকে আশা বেশ কয়েকজন নেতাকর্মীও ছিলেন।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট এটিএম মাহবুব উল আলম
নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় এনসিপির আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম বলেন- ময়মনসিংহের ইতিহাস আন্দোলন-সংগ্রামের ইতিহাস। সূর্যসেন ও প্রীতিলতার মতো বিপ্লবীদের চেতনা ধারণ করেই এনসিপি ময়মনসিংহকে আরও সুসংগঠিত করবে। এসময় এনসিপির পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহবান জানান।

এসময় তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে কোনো ধরনের আপস করা হবে না। প্রয়োজনে নতুন আন্দোলনের সূচনা ময়মনসিংহ থেকেই হবে বলেও মন্তব্য করেন তিনি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *