সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ ফুটবল (বালক) প্রতিযোগিতার ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে টাইব্রেকারে গফরগাঁও উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা।
৮ মে শুক্রবার ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য দেখিয়ে দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ময়মনসিংহ সদর আসনে সংসদ সদস্য , বিশেষ অতিথির মোহাম্মদ আক্তারুজ্জামান গফরগাঁও আসেন সংসদ সদস্য ,মোহাম্মদ সালমান ওমর হালুয়াঘাট ও ধোবাউড়া আসনের সংসদ সদস্য,
অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান,আজিম উদ্দিন অতিরিক্ত জেলা প্রশাসক ময়মনসিংহ (রাজস্ব), মোঃ হারুন-অর-রশীদ
উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তরময়মনসিংহ,মো: আরিফুল ইসলাম নির্বাহী অফিসার সদর উপজেলা, ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এ কে এম মাহবুবুল আল মময়মনসিংহ জেলা ক্রীড়া সদস্য সচিব,এনামুল হক আকন্দ লিটন ময়মনসিংহ জেলা ক্রীড়া সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ম্যাচের চিত্র*
নির্ধারিত সময়ে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমে ওঠে। কিন্তু কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে স্নায়ুচাপ সামলে জয় তুলে নেয় ঈশ্বরগঞ্জ উপজেলা। ফলে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।
*অভিনন্দন ও শুভেচ্ছা*
চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ উপজেলা দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আয়োজকরা। একইসঙ্গে রানার্সআপ গফরগাঁও উপজেলা দলকেও অসাধারণ পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানানো হয়েছে।
আয়োজক কমিটি জানায়, দুই দলের খেলোয়াড়দের জন্য রইলো শুভকামনা। আগামীর পথচলা হোক আরও সফল।
ফাইনাল ম্যাচ উপলক্ষে স্টেডিয়ামে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
