নিরব হাসান
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দায় মরহুম রিয়াজ উদ্দিন তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি এবং তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ এবং তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার সোহবান।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের আয়োজক রিয়াজ উদ্দিন তালুকদার স্মৃতি ফাউন্ডেশন। মরহুম রিয়াজ উদ্দিন তালুকদারের স্মৃতিকে স্মরণীয় করে রাখা এবংহব স্থানীয় পর্যায়ে ফুটবলের বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আয়োজনে: রিয়াজ উদ্দিন তালুকদার স্মৃতি ফাউন্ডেশন, তারাকান্দা, ময়মনসিংহ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *