লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
সারা বাংলাদেশশে এক যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ( এমপি) জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে খুলনা জেলা স্টেডিয়াম থেকে নতুন কুড়ি স্পোর্টস ( সিজন ২) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন কর্তৃক অত্র কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি প্যানেল চেয়ারম্যান গন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সহকারি শিক্ষক, শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান প্রদর্শনের পর উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে কালাই পৌরসভা – ব- নাম মাত্রাই ইউনিয়ন স্পোর্টস ( সিজন ২ ) অনুষ্ঠিত হয়।

উল্লেখিত উপজেলার মাত্রাই ইউনিয়ন স্পোর্টস দলকে ২ গোলে হারিয়ে কালাই পৌরসভা বিজয় লাভ করেন।
পৌরসভা টিম ম্যানেজার ছিলেন কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষক সুজাউল ইসলাম। আর কোসার হিসেবে ছিলেন কালাই শিশু নিকেতন সদর হাই স্কুলের সহকারী শিক্ষক তাজমহল হোসেন।

রেফারি হিসেবে ছিলেন কালাই তালুকদার পাড়ার দক্ষ স্পোর্টস পরিচালক মহিবুল ইসলাম তালুকদার। সহযোগী রেফারি ছিলেন শামসুল হক ও আব্দুল মতিন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *