সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহের সহযোগিতায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন ও সাঁতার প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী, এনডিসি,বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনাজ্জামান রোকন, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ.কে.এম মাহবুবুল আলম, জেলা ক্রীড়া অফিসার মো. আল আমিন, ফুলপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল হাসান, দেওলা প্রগতি আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আলমসহ অনেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

*খেলার ফলাফল*
বিকালে সার্কিট হাউস মাঠে আয়োজিত কাবাডি প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে ফুলপুর উপজেলা এবং মেয়েদের বিভাগে ধোবাউড়া উপজেলা চ্যাম্পিয়ন হয়।

*অতিথিদের বক্তব্য*
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী বলেন, “তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে গ্রাম পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, “শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য। জেলা প্রশাসন সবসময় ক্রীড়ার প্রসারে পাশে থাকবে।”

অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দল এবং সেরা খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *