সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ধোবাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার ১ জন ও ফৌজদারি কার্যবিধি আইনের ১৫১ ধারায় ৫ জনসহ মোট ৬ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুন ২০২৬ খ্রিঃ বিকাল ৩:৩০ ঘটিকার সময় এসআই নিঃ সাইফুল ইসলাম, এসআই নিঃ মোঃ হাদিস উদ্দিন, এসআই নিঃ খাইরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ধোবাউড়া থানাধীন পূর্ব বহিহালা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে বিবাদী কুদরত আলীর বসত বাড়ির সামনে থেকে নিয়মিত মামলার ১ জন আসামি মোঃ স্বপন মিয়া ২৪, পিতা মোঃ মোমরুজ আলী, গ্রাম জরিপাড়া, থানা ধোবাউড়া, জেলা ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

পৃথক আরেকটি অভিযানে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫১ ধারায় ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন:
১। মোঃ কাঞ্চন মিয়া ২৫, পিতা মৃত আঃ আজিদ, মাতা রুপ বানু
২। রাকিব মিয়া ২০, পিতা সবুজ মিয়া, মাতা মৃত ইছামিন আক্তার, উভয় সাং চারুয়াপাড়া
৩। মোঃ ইমন মিয়া ২৩, পিতা আবুল কালাম, মাতা বিলকিছ খাতুন
৪। মাসুদ মিয়া ২০, পিতা আঃ হাসান, মাতা আনোয়ারা খাতুন
৫। মোঃ কাউছার মিয়া ২৩, পিতা আঃ আজিজ, মাতা ফিরোজা খাতুন
সর্ব সাং বগাঝড়া, থানা ধোবাউড়া, জেলা ময়মনসিংহ।

গ্রেফতারকৃত ৬ জন আসামিকে আজ ৩ জুন ২০২৬ খ্রিঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে ধোবাউড়া থানা পুলিশ নিশ্চিত করেছে।

থানা পুলিশ জানায়, এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *