আব্দুল মতিন মাসুদ
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দুজনকে নির্বাচিত করা হয়েছে।
এতে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. কামরুল হাসান শ্রেষ্ঠ পুলিশ সুপার এবং ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
সোমবার অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় তাদের হাতে স্বীকৃতি ও পুরস্কার তুলে দেওয়া হয়। সভায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার পর শফিকুল ইসলাম বলেন, এ ধরনের স্বীকৃতি শুধু সম্মানের নয়, দায়িত্ব পালনে আরও উৎসাহ ও কর্মস্পৃহা বাড়ায়। তিনি এ অর্জন ধোবাউড়া থানার সব সহকর্মীর প্রতি উৎসর্গ করেন।
তিনি বলেন, জনসেবায় আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *